ধরুন আপনি একজন খেলোয়ার, অথবা আপনি ব্যায়াম করেন। এর জন্য কতৃণ আপনাকে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করতে হয়। যার মধ্যে একটি হচ্ছে দৌড়ানো। অনেক সময় শারীরিক কসরত করার সময় সঠিক সময় পর্যন্ত আমাদের ব্যায়াম বা প্র্যাকটিস করা হয় না। তার কারণ হচ্ছে সময়ের গন্ডগোল। ধরুন আপনি প্রথম দিন 30 মিনিট দৌড়ালেন পরের দিন আপনি 30 মিনিটে দৌড়ালেন তবে গত দিন আপনি যতোটুকু গতিতে দৌড়াচ্ছিলেন বা যতটুকু পরিমান ক্যালরি খরচ করেছেন তার হিসাব আজকের হিসাবের সাথে মিলাতে পারছেন না। আরেকটি কারণ হচ্ছে আপনার ব্যায়ামের নির্দিষ্ট ডাটা গুলো সংরক্ষন করতে না পারার কারণ। আর এই কাজটিকে সহজ করে দিতে আজকে আপনাদের কাছে একটি অসাধারন অ্যাপস নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি সহজেই আপনার শারীরিক কসরত সহ এবং কী পরিমান দৌড়াচ্ছেন তার একটি হিসাব এই অ্যাপ্লিকেশনটি রাখবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশন টি কিভাবে ব্যবহার করবেন আর এর মধ্যে কি সকল ফিচার রয়েছে।




অ্যাপ্লিকেশান টির নাম: (App Name)



Adidas running app your sports and run tracker নামের অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে 4.5 রেটিং প্রাপ্ত। এছাড়াও অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত 50 মিলিয়ন বারেরও বেশি ইন্সটল হয়েছে মাত্র 43 এমবি এই অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে অসাধারণ কিছু ফিচারস। এমনকি গুগোল এডিটর'স চয়েস থেকেও এই অ্যাপ্লিকেশন টি কে রিকমেন্ড করা হয়েছে।




যেভাবে অ্যাপসটি ব্যবহার করবেন: ( How to use Adidas Running app)



গুগল প্লে স্টোর এ ফ্রীতেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। ইনস্টল করার পর আপনার ফেসবুক বা ইমেইল দিয়ে লগইন করুন। এরপর আপনার প্রোফাইল সেট করে জয়েন এ ক্লিক করুন। আপনি চাইলে ভালোভাবে ওদের টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি গুলো পড়ে নিতে পারেন। এগুলো একসেপ্ট করার পর আপনাকে আপনার উচ্চতা এবং বয়স জিজ্ঞেস করবে সেগুলো ফিলাপ করুন এবং আপনার কাছে জিপিএস লোকেশন এর এক্সেস চাইবে সেই টি এনাবেল করে দিন। এবার রেডি টু গো অপশনে ক্লিক করুন।




হোমপেজে আসার পর নিচে স্টার্ট নামক বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার লোকেশন এর পারমিশন চাইবে সেটা ওকে করে দিন। এছাড়াও ফ্লাইট ট্রাকিং এর আরেকটি অপশন আসবে সেটিও এনেবেল করে দিতে হবে। 15 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে। এরপর শুরু হবে আপনি যতোটুকু দৌড়াবেন সেটির ডাটা অ্যাপ্লিকেশন টি সংগ্রহ করতে থাকবে। আর সেটি আপনি আপনার মোবাইলের স্ক্রিন এই স্পষ্ট দেখতে পাবেন। 




এর মধ্যে যে সকল ফিচার পাবেন:



অ্যাক্টিভিটি: ( Activity)


ধরুন আপনি দৌড়াচ্ছেন। এবং কিছুক্ষণ পর আপনার কাছে অস্বস্তিকর লাগছে আপনার মন চাইছে একটি সুন্দর গান শুনতে। চাইলে আপনি পাশে থাকা গানের অপশনটিতে ক্লিক করে গান শুনতে পারেন। 



এছাড়াও রয়েছে লোকেশন এসিস্টেন্ট আপনি দেখতে পাবেন আপনি এখন কোথায় আছেন আর কোন দিকে যাচ্ছেন। এছাড়াও আপনি চাইলে ফোনটিকে রোটেট করতে পারেন। আপনি এখন পর্যন্ত কতটুকু পথ কত সময়ের মধ্যে অতিক্রম করেছেন সেটি একটি সুন্দর হিসাব আপনার স্ক্রিনে দেখতে পাবেন।

চলার পথে সুন্দর সময়গুলোকে ক্যামেরাবন্দি করার জন্য ক্যামেরায় ছবি তোলার অপশনটিও পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিতে




যখন আপনার কাজ সম্পন্ন হবে তখন স্বয়ংক্রিয় সিস্টেম এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি কত মিনিটে কতটুকু পথ অতিক্রম করেছেন এবং আপনার হার্ট রেট কেমন হয়েছে এছাড়াও আপনি কত ক্যালোরি খরচ করেছেন তার একটি হিসাব আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি চাইলে আপনার নিত্যদিনের রেকর্ড গুলো সংগ্রহ করতে পারেন এর সাথে আপনি ছবি যুক্ত করা সহ বিভিন্ন ধরনের নোট লিপিবদ্ধ করে তা সেভ করে রাখতে পারেন। চাইলে আপনার প্রতিদিনের এই রেকর্ড গুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।




নিউজ ফিড: ( Newsfeed)


এখান থেকে আপনি প্রতিদিন ব্যায়াম সম্পর্কিত বিভিন্ন খবর পেয়ে থাকবেন। এখানে আপনাকে বিভিন্ন ধরনের ফিটনেস সম্পর্কিত টিপস দেওয়া হবে।



কমিউনিটি: (Community)


এই অপশনটি থেকে চাইলে আপনি ফেসবুকে কানেক্ট হতে পারবেন। এছাড়াও আপনি চাইলে অনেককেই ফলো করতে পারবেন এবং আপনাকেও অনেকে ফলো করতে পারবে। বন্ধু বা পরিচিত জনদের সাথে মিলে গ্রুপস বা কমিউনিটি গড়ে তুলতে পারবেন এখান থেকে।



প্রগ্রেস: ( progress)


সাম্প্রতিক সময়ের মধ্যে আপনার যে পরিমাণ ডাটা সংগ্রহ হয়েছে সেগুলো এখানে দেখাবে। চাইলে আপনি এক নজরে স্ট্যাটিসটিকস আকারে তা দেখে নিতে পারেন।



সেটিংস: ( Settings)


প্রোফাইল অপশন থেকে সেটিংস অপশনে গেলে আপনি অনেকগুলো অপশন পাবেন সেখানে আপনি চাইলে আপনার পছন্দমত অপশনগুলো বাছা করতে পারবেন। যেমন ইউনিট পরিবর্তন করা সহ নোটিফিকেশন কন্ট্রোল সিস্টেম এবং আপনার সহযোগীর একাউন্ট যুক্ত করা ছাড়াও আরো একগুচ্ছ ফিচারস।