গান আমরা অনেকেই শুনতে পছন্দ করি। স্মার্টফোনে গান শোনার জন্য দরকার হয় বিভিন্ন ধরনের মিউজিক প্লেয়ার। অনেক ফোনগুলোর সাথে ডিফল্ট হিসেবে মিউজিক প্লেয়ার দিয়ে থাকে। অনেকের কাছে সেগুলো আবার তেমন ভাল লাগেনা। তাই তারা অন্য মিউজিক প্লেয়ার গুলো ব্যবহার করে থাকে। তেমনই একটি সুন্দর মিউজিক প্লেয়ার সম্পর্কে আজকের রিভিউ করব। এই প্লেয়ারটির আপনি ব্যবহার করলে অনেক ধরনের সুবিধা পাবেন এছাড়া এটি আপনার ভালো লাগবে। তাহলে চলুন মিউজিক প্লেয়ার অ্যাপস টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কি সকল ফিচার রয়েছে এর মধ্যে সেসব বিষয় সম্পর্কেও সম্যক ধারণা দেওয়া যাক।
অ্যাপ্লিকেশান টির নাম: (App name)
Blackplayer free music player মাত্র 10 মেগাবাইটের এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন টি এখন পর্যন্ত 1 মিলিয়ন বারের বেশি ইন্সটল করা হয়েছে। এছাড়াও অ্যাপ্লিকেশনটির রেটিং অনেক ভালো 4.4।
যে সকল ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the Blackplayer music player)
অন্য মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনগুলি থেকে এই অ্যাপ্লিকেশনটি অনেকটাই আলাদা। কারণ এটির কাস্টমাইজ সম্পূর্ণ ভিন্ন অন্যগুলির থেকে। হোমপেজে আসার পর আপনি এখানে চারটি অপশন পাবেন বা ভিন্ন ধরনের চারটি ফিচারস অ্যাপ্লিকেশনটিতে রয়েছে।
লাইব্রেরী: (Library)
এখানে আপনি একসাথে অনেকগুলো সুবিধা পাবেন। যেমন বামপাশের রয়েছে আপনার মোট কতগুলো মিউজিক রয়েছে। এরপরের লিস্ট পাবেন আপনি এখন পর্যন্ত কোন মিউজিক গুলো চালু করেন নি তার একটি হিসাব। এরপরের অপশনটিতে রয়েছে আপনি যে মিউজিকগুলো সবসময় শুনতে পছন্দ করেন সেই গুলোর একটা তালিকা
ডান পাশে রয়েছে আপনার ফোনে মোট কতগুলো সঙ্গীত শিল্পীর গান রয়েছে তার একটি তালিকা। এরপরে রয়েছে মোট কতগুলো অ্যালবাম এর পরে কি কি ধরনের মিউজিক আপনার ফোনে রয়েছে তার একটি সুন্দর তালিকা এখান থেকে পেয়ে যাবেন
একেবারে নিচের দিকে আপনি এই মাসে যতগুলো গান শুনেছেন সেগুলির একটি তালিকা পাবেন এছাড়াও এই মাসে মোট কত সময় ধরে গানগুলো শুনেছেন তাঁর একটি হিসাব থাকবে এখানে। এছাড়াও এখন পর্যন্ত মোট কত সময় ধরে আপনি গান শুনেছেন তারও একটি হিসাব এখানে থাকবে।
প্লেলিস্ট: (Playlist)
প্লে লিস্ট হচ্ছে আপনার পছন্দের গানগুলো কে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করাকে বুঝায়। Create empty playlist অপশনটি থেকে চাইলেই আপনি নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে পারেন। Import অপশনটি থেকে আপনার মোবাইল ফোনে বাড়তি কোনো মিউজিক থেকে থাকলে সেগুলো কে এই মিউজিক প্লেয়ার এ নিয়ে আসতে পারবেন।
এছাড়াও প্লেলিস্ট গুলোকে ব্যাকআপ এবং রিস্টোর করার সুবিধাও এখানে রয়েছে।
ইকুয়ালাইজার: (Equalizer)
এর মাধ্যমে আপনি সাউন্ড এর ফ্রিকোয়েন্সি বাড়াতে এবং কমাতে পারবে। ধরুন আপনি একটি গান শুনেছেন এবং এর সাউন্ড অত্যন্ত কম আপনি চাইলে ইকুয়ালাইজার অপশনটি ব্যবহার করে গানটির সাউন্ড ঠিক করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কাস্টম অপশন টাইপ আছে করতে পারেন এখানে Normal থেকে শুরু করে Rock পর্যন্ত সবগুলো অপশনই থাকবে।
সেটিংস: ( Settings)
সেটিংস অপশনে থাকছে অসাধারণ সব ফিচারস। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দমত। যেমন স্টাইলিং অপশন থেকে আপনি মিউজিক প্লেয়ারটি কালার ফন্ট এনিমেশন ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। ইন্টারফেস অপশনটি থেকে স্লাইডিং মেনু লাইব্রেরী ইত্যাদি অপশনগুলো চালু এবং বন্ধ করতে পারবেন। রিমোট অপশন থেকে উইজেট নোটিফিকেশন এবং লক স্ক্রিন সেট করতে পারবেন। এছাড়াও রয়েছে আরো নানারকম সুবিধা।
তাই এখনই একবার এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখুন। অবশ্যই এই মিউজিক প্লেয়ারটি আপনার ভালো লাগবে।

0 Comments