এন্ড্রয়েড ফোনে ভালো মানের স্ক্রিন রেকর্ডার এখন চাইলেই পাওয়া যায়। গুগল প্লে স্টোরে সার্চ করলেই হাজারো স্ক্রিন রেকর্ডার আপনার সামনে আসবে। কিন্তু এগুলা থেকে কোন অ্যাপ্লিকেশনটির মান যথেষ্ট ভাল আর কোনটা খারাপ অবস্থানে রয়েছে সেটা অনেকটা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনগুলোর রেটিং দেখেই বুঝা যায়। মানে যে অ্যাপ্লিকেশনগুলো রেটিং সবচেয়ে ভালো সেগুলোই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে। আর সে কারণে আজকে আমরা অ্যান্ড্রয়েড এর সবচেয়ে জনপ্রিয় এবং ভাল রেটিং প্রাপ্ত একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপস নিয়ে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশনটি সেরা পাঁচটি স্ক্রিন রেকর্ডার এর মধ্যে একটি। তাই চলুন জেনে আসা যাক এই স্ক্রিন রেকর্ডারটা কিভাবে ব্যবহার করবেন আর কি সব ফিচার রয়েছে এর মধ্যে।



অ্যাপ্লিকেশনটির নাম: ( App name)


AZ screen recorder ওয়ান অফ দা বেস্ট স্কিন রেকর্ডার অ্যাপ্লিকেশন অন অ্যান্ড্রয়েড। গুগল প্লে স্টোরে বর্তমানে অ্যাপস টি 4.5 রেটিং নিয়ে 50 মিলিয়ন এর বেশি ইন্সটল হয়েছে। এ ছাড়াও অসংখ্য মানুষের পজেটিভ রিভিউ আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে বাধ্য করবে।




যে সকল ফিচারস রয়েছে অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the AZ screen recorder)



অ্যাপসটি ইন্সটল করার পর চারটি অপশন সংযুক্ত একটি পপআপ উইন্ডো আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠবে আপনি চাইলে এখান থেকে সহজেই স্কিন রেকর্ড করতে পারেন। বাকি তিনটের মধ্যে একটিতে পাবেন লাইভ অপশন। মানে এখান থেকে আপনি চাইলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আরেকটি অপশনে পাবেন রেকর্ডিং টু বক্স। এর মধ্যে রয়েছে স্ক্রিনশট নেওয়ার সুবিধা ক্যামেরা এবং ব্রাশ টুল। সর্বশেষ অপশনটি হচ্ছে সেটিংস এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটির যাবতীয় ডিফল্ট সেটিং পরিবর্তন করতে পারবেন। এখন আপনার যদি ডিফল্ট হিসেবে কোন সেটিংস ভালো না লাগে তাহলে সেটিংসে গিয়ে একের পর এক আপনার পছন্দমত এবং ফোনের সাথে কম্পিউটারের সকল অপশন বাছাই করে নিতে পারেন।




সেটিংস এ যে সকল ফিচার রয়েছে : ( Features of setting)



রেজুলেশন: ( Resolution)



ডানপাশের সেটিংস কেয়ার অপশনটিতে ক্লিক করলে প্রথমে যে ফিচারস টি পাবেন সেটি হচ্ছে রেজুলেশন। এখান থেকে পছন্দমত আপনার ফোনের জন্য রেজুলেশন ঠিক করে নিতে পারবেন। 240 পিক্সেল থেকে শুরু করে 1080 পিক্সেল পর্যন্ত এখানে দেওয়া আছে। আপনার ফোন এসেছে নেশন যদি 720 পিক্সেল এর হয় তাহলে আপনি 720 পিক্সেল অপশনটি সিলেক্ট করে নিন। এছাড়া রয়েছে কাস্টম সুবিধা। এর মাধ্যমে নির্দিষ্ট একটি রেজুলেশন বাছাই করে নিতে পারেন।



বিট রেট: ( Bitrate)


বিট রেট হচ্ছে আপনার ফোনের ভিডিও স্ট্রিমিং এর সময় প্রতি সেকেন্ডে কি পরিমান বিট প্রসেস হয় সেটার একটি নির্দিষ্ট হিসাব। যত বেশি পরিমাণে বিট রেট প্রসেস হবে ছবি এবং ভিডিও কোয়ালিটি তত উন্নত হবে। এই অপশনটিতে 1mbps থেকে শুরু করে 12 এমবিপিএস পর্যন্ত ভিটমেট অপশন পেয়ে যাবেন। আপনার ফোন যদি লো অথবা মিডিয়াম কনফিগারেশনের হয় তবে আমি বলব এ পর্যায়ে আপনি অটো অপশনটি সিলেক্ট করে রাখুন। এতে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী সঠিক বিট রেট প্রসেস করবে।



ফ্রেম রেট: ( Frame rate)


এখানে ফ্রেমরেট হচ্ছে প্রতি সেকেন্ডে আপনি আপনার স্ক্রিনে প্রদর্শিত কি পরিমান স্ক্রিন রেকর্ড করছেন সেটার একটা পরিমাণ। অর্থাৎ আপনি যদি কোনো দ্রুতগতির স্কিন রেকর্ড করতে চান তাহলে আপনাকে ফ্রেমরেট বাড়াতে হবে। আর যদি অপেক্ষাকৃত কম দ্রুতগতির স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে ফ্রেমরেট কমিয়ে দেওয়া ভালো। তবে যদি লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে আপনার ফোন অনুযায়ী সর্বোচ্চ ফ্রেম রেট সিলেক্ট করবেন। এছাড়াও গেমিং এর স্ক্রিন রেকর্ড করতে চাইলে ফ্রেমরেট বাড়াতে হবে। ফ্রেমরেট আপনার স্ক্রিন রেকর্ড কে স্মুথ করে তুলে। এখানে 20 FPS থেকে 60 FPS পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়াও চাইলে অটো সিলেকশন অপশন টি বাছাই করতে পারেন। আপনার যদি হাই কনফিগারেশনের ডিভাইস থাকে তাহলে আমি বলব 60FPS টি সিলেক্ট করতে। 



অরিয়েন্টেশন: ( Orientation)


এই অপশনটিতে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন আপনার ফোনের স্ক্রিন কে ল্যান্ডস্কেপ বা পোট্রেট দুটি অপশন এই রেকর্ড করতে পারবেন। তবে আমি বলব এই অপশনটি অটো সিলেক্ট করে রাখুন।



রেকর্ড অডিও: ( Record audio)


এটি সিলেট করার ফলে আপনার ফোনে ভিডিও করার সাথে অডিও রেকর্ড হবে। আর আপনি যদি ইন্টারনাল অডিও অর্থাৎ অভ্যন্তরীণ সাউন্ড রেকর্ড করতে চান তাহলে আপনার ডিভাইস টি অ্যানড্রয়েড 10 অপারেটিং সিস্টেম থাকতে হবে। তবে অনেক ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 না থাকা সত্বেও তাদের ফোনে ডিফল্ট হিসেবে ইন্টার্নাল সাউন্ড অর্থাৎ অভ্যন্তরীণ সাউন্ড রেকর্ড করার অপশন থাকে। তাই আপনার যদি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 না থাকে তাহলে ডিফল্ট হিসাবে আপনার ফোনের ইন্টারনাল অডিও সাউন্ড রেকর্ড করার অপশনটি ব্যবহার করতে পারবেন।



আউটপুট ডিকশনারি: ( Output dictionary)


আপনার রেকর্ডকৃত ফাইলগুলা আপনার ফোন বা মেমোরির কোন জায়গায় সেভ করবেন সেটির ডিরেকশন এখান থেকে বাছাই করতে পারবেন।



ফিক্স গ্রীন স্ক্রীন: ( Fix green screen)


অনেক সময় বিভিন্ন ফোনে এই এপ্লিকেশনটি ইন্সটল করার পর গ্রীন স্ক্রীন অর্থাৎ সবুজ স্ক্রিন নামক একটি ইস্যু সামনে আসে এর ফলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যায় না। সেটিংস থেকে ফিক্স গ্রীন স্ক্রীন এই অপশনটি চালু করে দিলে সমস্যাটি আর হবেনা।



অতিরিক্ত ফিচারস: (Extra features)


অতিরিক্ত ফিচারস হিসেবে রয়েছে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন রেকর্ড করার অপশনটি স্ক্রিনের এক কোনায় ভেসে থাকবে আপনি চাইলে সেটাকে সরিয়ে দিতে পারেন এর জন্য আপনাকে ( hide record window during recording) অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এছাড়াও ম্যাজিক বাটন ভিডিও রেকর্ড শুরু হওয়ার কাউন্টডাউন সময় এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।



তো আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আলোচনা করেছি সেটি যদি আপনার ভাল লাগে বা আমাদের এই আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।