গুগোল ফ্যামিলি লিংক আপনারা হয়তো অনেকেই এই অ্যাপ্লিকেশনটির নাম শুনেছেন কিন্তু এটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানেন না। সকল পিতা-মাতার একটি কমন চিন্তা থাকে যাতে তাদের সন্তানেরা সঠিক নিয়ম কানুন এবং পরিচর্চার মাঝে বেড়ে ওঠে আর সেই নিয়ম কানুন এবং পরিচয়টা সঠিকভাবে পালন করতে গিয়ে যে বাধার সম্মুখীন বর্তমানে পিতা-মাতারা হচ্ছেন সেটি হচ্ছে মোবাইল ফোনের অপব্যবহার। সন্তানেরা এখন ধীরে ধীরে মোবাইলের প্রতি আসক্তি হচ্ছে ফলে এটি তাদের চিন্তা-চেতনা মারাত্মক প্রভাব ফেলছে। অনেক পিতা-মাতাই চান যে তাদের সন্তানেরা মোবাইল ফোন থেকে দূরে থাকুক কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনা ঐসকল বাচ্চাদের মোবাইল আসক্তি কারনে। মোবাইল ফোন যেন সন্তানদের কাছে এখন চিরচেনা একটি মাধ্যম হয়ে উঠেছে।
আপনিও যদি এরকম পিতামাতাদের মত হয়ে থাকেন এবং আপনার সন্তান এরা মোবাইলের প্রতি মারাত্মকভাবে আসক্ত হন তাহলে আজকের এই আলোচনাটা আপনারই জন্য। আপনি চাইলেই আপনার সন্তানের মোবাইল আসক্তি কয়েকদিনের মধ্যে কমিয়ে দিতে পারবেন গুগলের সামান্য একটি ফ্রি সার্ভিস ব্যবহার করার মাধ্যমে।
তো আমরা এখন আলোচনা করব গুগল ফ্যামিলি লিংক অ্যাপ্লিকেশনটি নিয়ে এটি কিভাবে ব্যবহার করতে হয় সে সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা।
যেভাবে ব্যবহার করবেন: ( How to use google family link)
প্রথম ধাপ: ( First step)
এর জন্য আপনার দুটি অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে। গুগোল ফ্যামিলি লিংক ফর প্যারেন্টস এই অ্যাপ্লিকেশনটি আপনার নিজের ফোনে ইন্সটল দিন। আর গুগোল ফ্যামিলি লিংক পাওয়ার চিল্ড্রেন এই অ্যাপ্লিকেশনটি আপনার আপনার সন্তানের ব্যবহৃত ফোনে ইন্সটল করে দিন।
দ্বিতীয় ধাপঃ ( Second step)
আপনার ফোনে ইন্সটল করা অ্যাপ্লিকেশন টি চালু করুন। এরপর আপনার প্রাইমারি ইমেইল দিয়ে লগইন করুন। এবার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে এই ফোনটিকে ব্যবহার করতে চাই এর উত্তরে দিন প্যারেন্টস (parents) এরপর আই এম রেডি (I am ready) তে ক্লিক করুন। এরপর পরবর্তী অর্থাৎ next ক্লিক করলেই নয় সংখ্যার একটি কোড পাবেন। কোডটি কপি করুন বা মনে রাখুন।
আপনার সন্তানের ফোনটিতে অ্যাপ্লিকেশন টি চালু করুন। দেখতে পাবেন আপনাকে একটি প্রশ্ন করা হয়েছে যে কোন মোবাইলটি আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। সে হিসাবে আপনি সিলেক্ট করুন দিস ডিভাইস(this device). এরপর দেখতে পাবেন আপনার সন্তানের ব্যবহারকৃত ইমেইলটি লগ ইন করার জন্য আপনাকে বলবে সেখানে লগ-ইন করে নিন। এবার আপনার কপি করা কোডটি আপনার সন্তানের মোবাইল ফোনে বসিয়ে দিন। আপনার সন্তানের ইমেইলের পাসওয়ার্ড চাইবে সেটা দিয়ে নেক্সট এ ক্লিক করুন। এরপর জয়েন এ ক্লিক করুন।
এবার আপনার ফোনে ফিরে আসুন দেখতে পাবেন আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি আপনার সন্তানের ফোনটি নিয়ন্ত্রণ করতে চান কিনা সাথে আপনার সন্তানের ইমেইল দেখাবে আপনাকে। তারপর আপনি Yes এ ক্লিক করুন। এবার আপনার সন্তানের ফোনে কিছু পারমিশন চাইবে সেগুলো allow করে দিন বা অ্যাক্টিভেট করে দিন। Next- Done ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার সন্তানের ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে।
আপনার ফোন থেকে আপনার সন্তানের ফোনে যা যা নিয়ন্ত্রণ করতে পারবেন: ( What you can control from your phone to your child's phone)
ম্যানেজ সেটিংস: ( Manage settings)
এখান থেকে আপনি চাইলে সহজেই আপনার সন্তানের মোবাইল ফোনে ইন্সটলকৃত গুগল প্লে স্টোর, ইউটিউব, লোকেশন, অ্যাপস, ক্রোম ব্রাউজার, গুগল সার্চ ইঞ্জিন, এই অ্যাপ্লিকেশনগুলি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
লোকেশন: ( Location)
আপনি চাইলে আপনার সন্তানের লোকেশন পেয়ে যাবেন সেই বর্তমানে কোথায় কোন জায়গায় অবস্থান করছে এই অপশনটির মাধ্যমে।
অ্যাপস অ্যাক্টিভিটি: ( Apps activity)
গুগোল ফ্যামিলি লিংক ফর প্যারেন্টস অ্যাপ্লিকেশনটিতে আপনার ফোন থেকে প্রবেশ করুন। প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন লিমিট নামে একটি অপশন রয়েছে। সেখানে রিভিউ নামক অপশনে ক্লিক করলে আপনি আপনার সন্তানের ফোনে ইন্সটল করা যাবতীয় অ্যাপ্লিকেশন এর লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনি চাইলে আপনার সন্তানের অ্যাপ্লিকেশনগুলো নির্দিষ্ট সময় যাতে ব্যবহার করে সেই সময়টি সেট করে দিতে পারবেন। এছাড়াও আপনি হিস্টরি অপশন থেকে দেখতে পারবেন আপনার সন্তান কতক্ষণ ধরে কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে। যদি দেখেন যে আপনার সন্তান ইউটিউব নামক অ্যাপ্লিকেশনটি বেশি পরিমাণে ব্যবহার করছে তাহলে আপনি চাইলে ইউটিউব অপশন সিলেক্ট করে এই অ্যাপটির সময় লিমিট করে দিতে পারবেন। তাহলে আপনার সন্তান আপনাকে লিমিট ক্রস সময় এর বাইরে ওই অ্যাপ্লিকেশনটি আর চালু করতে পারবে না তার মোবাইল ফোনে।
ডিভাইস লক আনলক: ( Device lock and unlock)
এরপরের যে অপশনটি রয়েছে সেটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সন্তানের ডিভাইস যেকোনো সময় লক এবং আনলক করে দিতে পারবেন আর সেটি ইনস্ট্যান্ট কাজ করবে।
ডেইলি লিমিট: ( Daily limit)
এই অপশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সন্তানের প্রতিদিনের ব্যবহারকৃত অ্যাপ্লিকেশনগুলোর লিমিট সেট করে দিতে পারবেন। আপনি যে সময়টি সেট করবেন এর বাইরে আপনার সন্তান অ্যাপ্লিকেশনটি আর ব্যবহার করতে পারবে না এটি অটোমেটিক অফ হয়ে যাবে।
বেডটাইম: ( Bedtime)
এই অপশনটি তে আপনি পাবেন আপনার সন্তান যাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে পারে সেই সুবিধাটি। এটিতে আপনি ঘুমানোর একটি নির্দিষ্ট সময় সেট করে দিলেন। আপনার সন্তান ওই সময়ে আর মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবে না ফলে সে মোবাইল রেখে ঘুমাতে বাধ্য হবে।
ইন্সটলকৃত অ্যাপ্লিকেশনগুলি ( Installed applications)
এখানে আপনি দেখতে পাবেন আপনার সন্তান কি কি অ্যাপ্লিকেশনগুলো সাম্প্রতিক সময়ে বা এর আগে ইনস্টল করেছে। যদিও সে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবে না।
সতর্কীকরণ: ( Warning)
আপনি চাইলে আপনার সন্তানের মোবাইলফোন নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিতে পারেন এর জন্য আপনাকে আপনার ফোন থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর account supervision অপশনটিতে ক্লিক করতে হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি সত্যিই চান কিনা আপনার সন্তানের ফোন নিয়ন্ত্রণ করা বাদ দিতে। I understand এই লেখাটি পড়ে পাশে টিক চিহ্ন দিয়ে stop supervision এ ক্লিক করলেই আপনি আর আপনার সন্তানের ফোনটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আরেকটি কথা জেনে রাখা ভালো যে এই সমস্ত প্রক্রিয়া পরিচালনা করার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

0 Comments