আমাদের মধ্যে অনেকেই যারা স্মার্ট ফোন ব্যাবহার করে তারা নিজের স্বাদের কোনটিকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে থাকে। কিছু কিছু সফটওয়্যার থাকে যেগুলো ফোনে নিরাপত্তা না দিয়ে উল্টো ফোনের ক্ষতি করে থাকে। যেমন ফোন হ্যাং করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন ফাইল ডিলেট হয়ে যাওয়া ইত্যাদি ঘটনা ঘটে থাকে। তাই অনেক মোবাইল ফোন ব্যবহারকারী চায় একটি ভাল অ্যাপস যেটি মোবাইল ফোনকে ক্ষতিকারক ভাইরাস থেকে নিরাপত্তা প্রদান করবে। এই রাতে আমরা এভাস্ট এন্টিভাইরাস নামক একটি এপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব অন্য একটি এন্টিভাইরাস সফটওয়্যার নিয়ে। যেতে প্রায় এভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার টির মতই।



তো চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে।



অ্যাপ্লিকেশনটির নাম: ( App name)



Bitdefender mobile security and antivirus নামের এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের নিরাপত্তার জন্য খুবই উপকারী ও দরকারি একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি 10 মিলিয়ন বারেরও বেশি ইন্সটল করা হয়েছে। 4.7রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটিতে রয়েছে অনেক অসাধারণ সব ফিচারস যা আপনার ফোনকে দিবে আরো উন্নত নিরাপত্তা।




যেসকল ফিচারস রয়েছে অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the Bitdefender)



অ্যাপ্লিকেশন টিতে প্রবেশ করলে আপনাকে একাউন্ট তৈরি করতে বলবে ইমেইল, ফেসবুক, মাইক্রোসফ্ট অথবা অ্যাপল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি ওদের লিগেল টার্মস এন্ড কন্ডিশন গুলো পরে নিতে পারেন। অ্যাপ টিতে প্রবেশ করার সাথে সাথে আপনাকে ওয়েব ব্রাউজারের সিকিউরিটি প্রদান করার জন্য পারমিশন চাইবে। সেটা এনাবেল করে দিন। ফলে আপনার ইন্টারনেট ব্রাউজিং হবে আরো সুরক্ষিত। এরপর অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইসে স্ক্যানিং করা শুরু করবে 100% স্ক্যানিং হয়ে গেলে আপনার স্মার্টফোনটিকে যদি কোন সমস্যা থেকে থাকে তবে সেটি নিজ থেকেই তার সমাধান করে দেবে আপনাকে সেটি সমাধান করতে বলবে।




অটোপাইলট রিকমেন্ডেশন: ( Autopilot Recommendation)


এই অপশনটি চালু করার ফলে আপনার এ স্মার্টফোনটিকে এই অ্যাপ্লিকেশনটি নিজ থেকেই মনিটর করা শুরু করবে। অর্থাৎ আপনার ফোনে থাকা বিভিন্ন ফাইলগুলোর নিরাপত্তা প্রদান করবে এই অপশনটি। এছাড়াও আপনার ফোনে বিভিন্ন জাঙ্ক ফাইল নিয়মিত পরিষ্কার করে থাকবে এটা। এককথায় এটি আপনার ফোনের জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করবে।




এন্টি থিফট: ( Anti Theft)


আপনার ফোনটা চুরি হয়ে গেলে অপশন থেকে খুব সহজেই ফোনের বিভিন্ন জিনিসের অ্যাক্সেস নিতে পারবেন।



অ্যাপ লক: ( App lock)


অ্যাপ্লক অপশনটি চালু করার পর আপনি আপনার ফোনে থাকা যেকোনো অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে পারবেন ফলে আপনার সমস্ত ডেটা গুলো থাকবে নিরাপদ এবং সুরক্ষিত।



ভিপিএন: ( Vpn)


অ্যাপ্লিকেশনটিতে ভিপিএন ব্যবহার করার সুবিধা রয়েছে আপনি চাইলে আপনার আইপি পরিবর্তন করে নিজেকে অনলাইনে সুরক্ষিত রাখতে পারেন।



স্ক্যান স্টোরেজঃ (Scan storage)


এর মাধ্যমে আপনি আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল স্টোরেজে গুলোকে প্রতিনিয়ত স্ক্যান করতে পারবেন ফলে আপনার ফোনটি থাকবে অনেক নিরাপদ ও সুরক্ষিত।


এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে যাবতীয় নিরাপত্তা দেওয়া সহ বাইরে থেকে যে সকল হুমকি আসবে সেগুলো প্রতিহত করবে। তাই আর দেরি কেন এখনই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা শুরু করে দেন আর মজাদার সব ফিচারগুলোর মজা নিন।