আমাদের মধ্যে অনেকেই ইংলিশ টাইপ করতে গিয়ে বিভিন্ন ধরনের গ্রামার ভুল করে থাকে। অনেকেই এই সমস্যাটা নিয়ে অনেক চিন্তিত থাকে সব সময়। কনক প্রয়োজনীয় সময় কথাবার্তা চলাকালীন দেখা গেল কোন গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে গিয়ে গ্রামারের ভুলের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এছাড়াও রয়েছে টাইপিং মিসটেক, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার সহ আরো নানা ধরনের সমস্যা। যা আমাদের নিত্যদিনের কাজ গুলিতে বাধা সৃষ্টি করে থাকে। তাই আজকে আপনাদের কাছে এমন দুইটি কিবোর্ড অ্যাপস এর ব্যাপারে আলোচনা করবো যেগুলো ব্যবহার করার ফলে আপনার ইংরেজি টাইপিং এবং গ্রামারের ভুল গুলি খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন। তাহলে চলুন দেখে আসি অ্যাপ্লিকেশনগুলি তে কি সব ফিচার রয়েছে এবং এর থেকে কি কি সুবিধা আমরা পেতে পারি তার সবকিছুই বিস্তারিত জানব।




অ্যাপ্লিকেশন দুটোর নাম: ( The Name of two apps)


১. গ্রামারলি ( Grammarly)

২. জি বোর্ড ( Gborad)



গ্রামারলি: ( Grammarly)


এই কিবোর্ডে অ্যাপসটির মধ্যে রয়েছে জাদুকরী সব ফিচারস। 4.1 রেটিং নিয়ে গুগল প্লে স্টোরে এখন পর্যন্ত 10 মিলিয়ন ইন্সটল হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। যে সকল ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটিতে:



কিবোর্ড কাস্টমাইজেশন: ( Grammarly keyborad customizaton)


আপনি চাইলে আপনার পছন্দমত কিবোর্ডে কে সাজাতে পারেন এর জন্য কীবোর্ড কাস্টমাইজেশন অপশন এ যেতে হবে। সেখানে আপনি ভাষা পরিবর্তন করা সহ কিবোর্ডের থিমস পরিবর্তন করতে পারবেন। এছাড়াও কিবোর্ড বর্ডারস, নাম্বার রো, কিবোর্ড এর সাউন্ড সিস্টেম সহ আরো অনেকগুলি ফিচারস রয়েছে যেগুলো আপনার ইচ্ছামত সাজাতে পারবেন।



গ্রামারলি সেটিং: ( Grammarly setting)


অ্যাপ্লিকেশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারস হচ্ছে এই অপশনটি। এখানে আপনার বাক্যের প্রতিটি শব্দ সঠিক ভাবে টাইপ করা সহ নির্ভুল বাক্য তৈরি করতে যা যা প্রয়োজন পড়ে তার সবকিছুই অটো সিস্টেম আপডেট করা হয়েছে। আপনি এখানে আসলে দেখবেন সবগুলো অপশন এই এনেবেল করা। যেমন এখানে রয়েছে অটো কারেকশন অটো ক্যাপিটালাইজেশন, প্রেদিকটিভ টেক্সট, সিনোনিমস সহ আরো অনেক ফিচারস। যেগুলো আপনাকে অটোমেটিক নির্ভুল বাক্য গঠনে সাহায্য করবে। সুতরাং এতে আপনার টাইপিংয়ে ভুল হওয়ার কোনো প্রশ্ন আসবে না। কারণ আপনি ভুল লেখলে ও তা অটো ভাবে ঠিক হয়ে যাবে। সুতরাং নিশ্চিন্তে আপনি টাইপিং করতে পারবেন।




২. জি বোর্ড ( Gborad)



এই কীবোর্ড অ্যাপ্লিকেশনটি গুগলের তৈরি করা এক অন্যতম সেরা কিবোর্ড। কী নেই এতে একটি কিবোর্ডে যা যা থাকা দরকার তার চেয়েও বেশি রয়েছে এই কীবোর্ড টা তে। আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় এই কিবোর্ডে এক নাম্বারে রয়েছে এমনকি আমি এটি ব্যবহার করেও থাকি। গুগল প্লে স্টোর থেকে এই কিবোর্ডে প্লিকেশন টি এখন পর্যন্ত 1 বিলিয়ন বারেরও বেশি ইন্সটল হয়েছে। এছাড়াও অ্যাপসটির রেটিং অত্যন্ত ভালো 4.5 সাথে 8 মিলিয়ন রিভিউ নিয়ে এই অ্যাপ্লিকেশনটি কিবোর্ড দুনিয়ার সেরা অ্যাপ্লিকেশন মনে হয় আমার কাছে। মাত্র 33mb এই অ্যাপ্লিকেশনটিতে যে সকল ফিচার রয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক।



ভাষা নির্ধারণ: ( Languages determinnation)


দুনিয়ার প্রায় সকল সভ্য দেশের ভাষাই আছে এই কীবোর্ড টি তে। চাইলে খুব সহজেই আপনার পছন্দের ভাষার কিবোর্ড বাছাই করে নিতে পারেন। সাথে থাকছে বিভিন্ন ধরনের কিবোর্ড স্টাইল পছন্দ করে নেওয়ার সুবিধা। Multi-language সংযুক্ত করে একসাথে অনেকগুলো ভাষায় টাইপিং করতে পারবেন।




প্রেপারেন্স: ( preference)


আমি মনে করি এই অপশনটি ডিফল্ট হিসেবে রাখাই ভালো। এগুলোতে যেসকল ফাংশন চালু করা আছে সেগুলো চালু রেখে আর যেগুলো অফ করা আছে সেগুলো অফ করা থাকাই ভালো। তাতে আপনার টাইপিং এক্সপেরিয়েন্স আরো বহুগুণে বেড়ে যাবে। তাছাড়া আপনি যদি মনে করেন আপনার টাইপিং করতে কোন সমস্যা হচ্ছে তাহলে এখান থেকে নিজের পছন্দমত Preference কাস্টমাইজ করে নিতে পারবেন।



থিমস: (Themes)


কিবোর্ড একটু সুন্দর দেখাক তা কে না চাইবে। সে চিন্তা মাথায় রেখে এখানে দেওয়া হয়েছে অগণিত কিবোর্ড ওয়ালপেপার। যেগুলো ব্যবহার করে আপনার কিবোর্ড কে অনেক সুন্দর লুক দিতে পারবেন। এছাড়াও রয়েছে কাস্টম ওয়ালপেপার ব্যবহার করার সুবিধা এর মাধ্যমে আপনি নিজের ইচ্ছামত বা পছন্দমত ছবি ব্যবহার করতে পারবেন।



এছাড়াও আরো কিছু অসাধারন ফিচারস রয়েছে যেমন অটোটেক্সট কারেকশন। এটি চালু করার ফলে আপনার যদি কোনো শব্দ ভুল থাকে তাহলে সেটা অটোমেটিক নির্ভুল হয়ে যাবে। এছাড়াও রয়েছে গ্লাইড টাইপিং এর মাধ্যমে আপনি সোয়াপ বা চিত্রাংকনের মতন টাইপ করতে পারবেন। ভয়েস টাইপিং এর যে সুবিধা এখানে দেওয়া হয়েছে এটি অত্যন্ত সুন্দর একটি ফিচার। এটি দিয়ে খুব সহজেই কথা বলার মাধ্যমে টাইপ করা যায়। প্রায় অনেকগুলো ভাষায় এই ভয়েস টাইপিং করা যায়।




সুতরাং এ দুটি কিবোর্ড অ্যাপ্লিকেশন থেকে আপনাদের কোন কিবোর্ড টি সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের জানাতে পারেন আর লেখাটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।