স্মার্টফোনে আমরা প্রায় সকলের নোটবুক ব্যবহার করি। এই নোটবুক গুলোর মধ্যে অনেকগুলোই আছে অনেক সুন্দর কাস্টমাইজেশন করা। আবার কিছু আছে দেখতে সুন্দর হলেও ব্যবহার করে তেমন একটা আনন্দ পাওয়া যায় না তাই আজকে আপনাদের মাঝে এমন একটি নোটবুক অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটির ব্যবহার করে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন এছাড়াও এতে রয়েছে নানা ধরনের ফিচারস যা আপনার নোটবুক টাইপিং সে আরও দ্রুত করে তুলবে এছাড়াও সহজেই একসেপ্ট নিতে পারবেন আপনার নোটবুকে। 



অ্যাপ্লিকেশন টির নাম: ( Apps name)


Evernote- notes organser and daily planner এই অ্যাপ্লিকেশনটির গুগল প্লে স্টোরে রেটিং কম হলেও এখন পর্যন্ত 100 মিলিয়ন বারেরও বেশি ইন্সটল হয়েছে এটি। সাথে রয়েছে 1 মিলিয়ন আরো বেশি রিভিউ। মাল্টি ফিচার সমৃদ্ধ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলেই বুঝতে পারবেন এটি কেমন।

অ্যাপ্লিকেশন টি তে রয়েছে নানা রকম ফিচারসমৃদ্ধ টুলস। চলুন কে কে আছে এই অ্যাপ্লিকেশনটিতে তা একবার জেনে নেওয়া যাক।



যেভাবে ব্যবহার করবেন অ্যাপটি: ( How to use this app)


অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এর পরে আপনি চাইলে যে কোন ডিভাইসে এই একাউন্টে লগইন করলে আপনার সেভ করা সকল নোট পেয়ে যাবেন। অর্থাৎ এটি একটি ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশন যা আপনার দৈনন্দিন নোটগুলোকে ক্লাউডে সেভ করে রাখবে।



প্লাস আইকনটিতে ক্লিক করলে আপনি সরাসরি কিছু অপশন পাবেন সেগুলো হলো: রিমাইন্ডার যেটা থেকে আপনি স্বয়ংক্রিয়ভাবে এলার্ম সেট করতে পারবেন। এরপর রয়েছে অডিও যা আপনি লেখার সাথে সংযুক্ত করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাটাচমেন্ট নামক ফাইল অপশন যেখান থেকে আপনি বিভিন্ন ফাইল গুলো আপনার নোটে সংযুক্ত করতে পারবেন। এছাড়াও রয়েছে হ্যান্ড রাইটিং অপশন অর্থাৎ আপনি চাইলে হাতে আঁকার মাধ্যমে লেখা লিখতে পারবেন। ক্যামেরা অপশনটিও এখানে আছে চাইলেই যে কোন ছবি তুলে তা যোগ করতে পারবেন আপনার দৈনন্দিন নোটে। আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে টেক্সট নোট। এটির মাধ্যমে আপনি নোট লিখবেন।



এক্সপ্লোর এভারনোট: ( Explore Evernote)


এই অপশনটিতে আপনি গেলে শর্টকাট একইভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তার একটি দিক নির্দেশনা দেওয়া আছে সেখানে। খুব সহজেই দিক নির্দেশনা গুলো অনুসরন করতে পারবেন এবং আপনার দৈনন্দিন কাজের নোটগুলো আরও ত্বরান্বিত হবে।



ডার্ক মোড: ( Dark mode)


অত্যন্ত পছন্দের একটি ফিচারস এখানে ফ্রিতে দিয়েছে। আপনি চাইলে এটি সেটিং অপশন থেকে চালু করতে পারবেন। ফলে আপনার ফোনের ব্যাটারি এবং চোখ সুরক্ষিত থাকবে।




ওয়ার্ক চ্যাট: ( Work chat)


আমি আগে যতগুলো নোট অ্যাপস ব্যবহার করেছি কোনোটাতেই এই অপশনটি খুজে পাইনি। এটির মাধ্যমে আপনি চাইলে একসাথে অনেক জনের সাথে কাজ করতে পারবেন অর্থাৎ নোট লেখার সময় যদি পরস্পরের কথাবার্তার প্রয়োজন হয় তাহলে চ্যাট অপশন থেকে কথা বলতে পারবেন আর সে ক্ষেত্রে শুধুমাত্র আপনার ইমেল এর প্রয়োজন হবে।



শেয়ার্ড উইথ মি: ( Shared with me)


এই অপশনটি থেকে আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে আপনার যেকোন নোট ফাইল শেয়ার করতে পারবেন এছাড়া তারাও চাইলে আপনার সাথে নোট শেয়ার করতে পারবে।



তাছাড়া সেটিং থেকে কানেক্টেড একাউন্টস এই অপশনটি ব্যবহার করে একের অধিক একাউন্ট ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার যদি আগে কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটি ও এখান থেকে ব্যবহার করতে পারবেন। ফলে আপনার ডাটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।



তো কেমন লাগলো এই অ্যাপ্লিকেশনটি আর আমাদের লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।