আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলব সেটি একটি শিক্ষা বিষয়ক অ্যাপ। সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষা একাডেমিতে গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার অনেক ছাত্রছাত্রী রয়েছে এই বিষয়টিকে অনেক গুরুত্বসহকারে নিয়ে থাকে। কারণ গণিত ছাড়া আমাদের নিত্য দিনের জীবন সম্পূর্ণ অচল। আমরা আমাদের নিত্য জীবনের প্রায় প্রতিদিনই অংকের হিসাব করে থাকি। প্রায় সময় অনেক জটিল সমাধান করতে গিয়ে আটকে যায়। যে সমস্যাটি অনেক সময় ছাত্র-ছাত্রীদের বেশি ভাগ মোকাবেলা করতে হয়। কেমন হয় যদি আপনারা যে কোন অংকের সমাধান ক্ষনিকের মধ্যে করে ফেলতে পারেন তাও একটি অ্যাপস এর সাহায্যে। হ্যাঁ এখন থেকে সেটি খুব সহজে পারবেন আর এজন্যই আমি আপনাদের কাছে আজকে একটি অ্যাপস এর পরিচয় করিয়ে দিব যার সাহায্যে আপনি আপনার নিত্যদিনের প্রয়োজনীয় সকল অংকের সমাধান এবং ছাত্র-ছাত্রীদের একাডেমিক বিষয়গুলো করতে গেলে অংকেতে যে সমস্যাগুলো তে পড়তে হতো এখন তা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে এই অ্যাপসের সাহায্যে। 



অ্যাপসটির নাম ( Name of the app)


অ্যাপসটির নাম হচ্ছে wolfram alpha. প্লে স্টোরে গিয়ে এটি লিখে সার্চ দিলেই অ্যাপসটি পেয়ে যাবেন। এবার আসি অ্যাপস টিপস ফিচারস নিয়ে। এই অ্যাপটিতে একই সাথে আপনি বিভিন্ন ধরনের গণিতের ক্যালকুলেশন করতে পারবেন। যেমন আপনি এখানে গণিতের সাথে পদার্থবিজ্ঞান রসায়নবিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সহ আরো নানা বিষয়ের যে গাণিতিক সমস্যা গুলো রয়েছে আপনার দৈনন্দিন জীবনে বা আপনার একাডেমিক কাজে সেগুলো এখান থেকে খুব সহজেই সমাধান করে নিতে পারবেন এক কথায় এই অ্যাপসটি আপনার নিত্যদিনের জীবনকে আরও সহজতর করে তুলবে তো চলুন জেনে আসা যাক অ্যাপসটিতে আপনি কি কি ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন করতে পারবেন। 





গণিত (Mathematics)


 ধরুন এখন আপনি অংক করছেন হঠাৎ করে অঙ্কের একটি সমাধান মিলাতে পারছেন না। এখন দেখলেন যে কারো সাহায্য নেবেন কিন্তু আপনার আশেপাশে কেউ নেই এমনকি এই মুহূর্তে আপনার শিক্ষককেও কাছে পাচ্ছেন না তখন আপনি অংকটি শেষ না করেই রেখে দিবেন। কেমন হয় যদি ছোট্ট একটি অ্যাপস আপনার এই সমস্যাটা সমাধান করে দিতে পারে! তাহলে চলে যান wolfram alpha অ্যাপসটিতে। বামপাশের মেনুবারে ক্লিক করলেই পেয়ে যাবেন গণিত সমাধান এর অপশনটি। এই অপশনটি থেকে আপনি গণিতের বিভিন্ন অধ্যায়ের অংক গুলো খুব সহজে সমাধান করে ফেলতে পারবেন যেমনঃ এখানে রয়েছে এলিমেন্টারি ম্যাথ, আলজেব্রা, ক্যালকুলাস, জ্যামিতি, যোগজীকরণ, রেখাচিত্র ত্রিকোণমিতি, লিনিয়ার এলজেবরা, জটিল সমাধান, ফলিত গণিত সহ আরো অনেক ধরনের উদাহরণ রয়েছে যেগুলো আপনি এখান থেকে খুব সহজে বাছাই করে আপনার অংকটির সমস্যা সমাধান করে নিতে পারবেন।



রসায়ন (Chemistry)


রসায়ন মানে হচ্ছে যৌগ গঠন করা। বিভিন্ন ধরনের কেমিক্যাল এর সংমিশ্রণে যে ধরনের যৌগ গঠন হয় সেটি মূলত রাসায়নিক শিল্পের কাজ। একাডেমিক পড়াশোনা বা কর্মক্ষেত্রে রসায়ন নিয়ে কাজ করতে গেলে আমাদের রসায়ন সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা অবশ্যক। অনেক সময় দেখা যায় জানাশোনা জিনিস আমরা ভুলে যাই। বা হঠাৎ করে কোনো একটি যৌগের নাম মনে পড়ছেনা বা সেটি তৈরি করতে পারছিনা। বা অনেক সময় দেখা যায় যৌগটি অনেক জটিল আকার ধারণ করে ফলে সেটির হিসাব-নিকাশ সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না এই ধরনের সমস্যা গুলোর সমাধান হিসেবে এই অ্যাপসটি আপনাকে দিতে পারে একটি চমৎকার সমাধান। এই অ্যাপসটা থেকে আপনি একই সাথে রসায়ন বিজ্ঞানের অনেক কিছুর সমাধান করতে পারবেন এমনকি রসায়ন বিজ্ঞানের গাণিতিক সমস্যা গুলো রয়েছে সেগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে সমাধান করতে পারবেন। আপনি যদি রসায়ন অপশনে যান তাহলে সেখানেই রসায়ন সরকারের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো ক্রম আকারে পেয়ে যাবেন যেমন এখান থেকে আপনি কেমিক্যাল কম্পাউন্ড, আয়ন, রাসায়নিক গুনগতমান, রাসায়নিক সমস্যা, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল, থার্মোডাইনামিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি এন্ড বন্ড এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি সহ উল্লেখযোগ্য আরো নানা ধরনের গাণিতিক সমস্যা গুলোর এখানেই সমাধান করতে পারবেন।



পদার্থবিজ্ঞান (Physics)


সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রতিনিয়ত পদার্থবিজ্ঞানের সমীকরণ এর সাথে জীবন যাপন করতে হচ্ছে। আর এই বিষয়টি যদি একাডেমিতে থাকে তাহলে সেটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাস্তব জীবনে পদার্থবিজ্ঞানের বিভিন্ন সমস্যায় পড়ে থাকি আমরা। এছাড়াও বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কাছে পদার্থ বিজ্ঞানের নানা রকম সমস্যার সমাধান হয়ে থাকে অনেক সময় দেখা যায় সমস্যা গুলো অনেক জটিল আকার ধারণ করে তখন সেটি আর সহজে সমাধান করা হয়ে উঠে না। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি থেকে ফিজিকস অপশন টি বাছাই করেন তাহলে সেখানে ফিজিকস সম্পর্কিত সকল টার্মগুলো দেখতে পারবেন। যেমন এখানে আপনি পেয়ে যাবেন মেকানিক্স এর মতো গুরুত্বপূর্ণ টার্মগুলো। এছাড়া রয়েছে স্ট্যাটিসটিক্যাল ফিজিকস, থার্মোডাইনামিক্স, ইলেক্ট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, রিলেটিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স , পার্টিক্যাল ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফ্লুইড মেকানিক্স সহ আরো নানা ধরনের বিষয়বস্তু সম্পর্কে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন এখান থেকে।




মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান (Space and Astronomy)


আপনি যদি মহাকাশে বা জ্যোতির্বিজ্ঞান প্রেমিক হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য একটি আশীর্বাদস্বরূপ। কারণ এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি মহাজাগতিক নানা বিষয় সম্পর্কে জানতে পারবেন যেমন এখানে আপনি মহাজাগতিক যে ঘটনাগুলি ঘটে থাকে সেগুলো সম্পর্কে আগাম বার্তা পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি স্পেস টেকনোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, সোলার সিস্টেম, গ্যালাক্সি, স্টার, অ্যাস্ট্রোনমিক্যাল রেডিও সোর্স। আরো অনেক কিছুই রয়েছে যা বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে।




প্রকৌশল বিদ্যা (Engineering)


আপনি যদি একজন প্রকৌশলী হয়ে থাকেন তাহলে আপনাকে নিশ্চয় প্রতিদিন অনেক ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যা গুলো নিয়ে মাথা খাটাতে হয়। দেখা যায় অনেক সময় বিরক্ত হয়ে যান সমস্যাগুলোর সমাধান বের করতে। এই অ্যাপসটি আপনাকে খুব সহজেই আপনার প্রকৌশলবিদ্যার গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে দেবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেঈ দেখুন। প্রকৌশলবিদ্যার অপশনে আপনি আর যা যা পাবেন তাহলে এখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করা হয়েছে বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ব্যবহার করা হয় সেগুলোর সমাধান এখানে আপনি খুব সহজেই করতে পারবেন এছাড়াও এখানে এনার্জি ডাটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল সিস্টেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক্স আরো নানা ধরনের প্রকৌশলবিদ্যার গাণিতিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।




কি ভাবছেন অ্যাপ্লিকেশনটিতে শুধু এগুলোই রয়েছে? না। বরং এটা তে যে আরও কত কি রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে রয়েছে স্পোর্টস এন্ড গেমস সম্পর্কিত নানা তথ্যাবলী। এছাড়া রয়েছে হেলথ এবং মেডিসিন সম্পর্কিত বিষয়াবলী, এছাড়াও বিভিন্ন বস্তুর ওজন পরিমাণ করার উপায়, আরো রয়েছে শপিং সম্পর্কিত বিষয়াদি। আর্টস এবং ডিজাইন, মিউজিক, লাইফ সাইন্স, ওয়েব এবং কম্পিউটার সিস্টেম সহ আরো নানা কিছু। এক কথায় wolfram alpha এই অ্যাপ্লিকেশনটি একটি জ্ঞানের ভান্ডার। যেটি আপনি ব্যবহার না করা পর্যন্ত বুঝতে পারবেন না।




এবার আসা যাক অ্যাপসটির অতিরিক্ত কিছু ফিচারস নিয়ে যেগুলো ব্যবহারে আপনার কাজকে আরও সহজ করে তুলবে। অ্যাপসটির বাপাশে থ্রি ডট মেনু বারে ক্লিক করলে history নামক একটি অপশন পাবেন। এটির কাজ হচ্ছে আপনি প্রতিদিন যা কিছু করেন এই অ্যাপ্লিকেশনটিতে সেই সকল ডাটাগুলোকে হিস্টোরিতে জমা থাকে। ফলে আপনার সম্পাদিত কোন কাজ হারিয়ে যাওয়ার ভয় থাকে না। সহজে তা খুঁজে বের করে ফেলতে পারেন। এরপর রয়েছে সেখানে favourite নামক অপশন। আপনার যদি কোন equation ভালো লেগে যায় বা এটি আপনার খুব গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন তাহলে আপনি সেটিকে ফেভারিট অপশন নাই সেভ করে রাখতে পারবেন। ফলে আপনি যখনই এই ফেভারিট অপশনটিতে ক্লিক করবেন তখনই আপনার সেভকৄত সমাধান গুলো পেয়ে যাবে।



এরপর একেবারে নিচের দিকে রয়েছে settings। এখানে গিয়ে আপনি চাইলে অ্যাপ্লিকেশন টিতে দেওয়া কাস্টম কীবোর্ড ব্যবহার করতে পারেন। অথবা আপনার মোবাইলের কীবোর্ড ব্যবহার করতে পারেন তবে আমি বলবো অ্যাপ্লিকেশনটির কিবোর্ড ব্যবহার করার জন্য কারণ এটিতে আপনি বিভিন্ন ধরনের গাণিতিক চিহ্ন গুলো পেয়ে যাবেন এতে আপনার সমীকরণে অনেক সুবিধা হবে।