পাই হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। যেটা যে কোন মানুষই মাইন এর মাধ্যমে উপার্জন করতে পারে। বলা যায় মার্কেটে অন্য যে সকল ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেমন বিটকয়েন, লাইট কয়েন ইথারিয়াম এই গুলোর মত পাই ও একটি ক্রিপ্টোকারেন্সি। যেটা পূর্বের ক্রিপ্টোকারেন্সি গুলি কে অনুসরণ করেই মার্কেটে এসেছে। বর্তমানে পাই কারেন্সির কোন বাজার মূল্য না থাকলেও এবং এটি একচেঞ্জ করার কোন পদ্ধতি না আসলেও সুদূর ভবিষ্যতে এটি অন্য সকল ক্রিপ্টোকারেন্সি মত এগিয়ে যাবে বলে অনেক ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞই মতামত দিয়েছেন। 



বিভিন্ন সোর্স থেকে জানা যায় বর্তমানে এক পাই সমান 0.02 আমেরিকান ডলার। আর এটি 2025 সাল নাগাদ 5 থেকে 10 ডলার সমমূল্যের হয়ে যাবে বলে অনেক স্ট্যাটিসটিকস প্রকাশিত হয়েছে। এখন দেখার বিষয় এই স্ট্যাটিসটিকস গুলো কতটা সত্য বলে প্রমাণিত হবে তা নির্ভর করবে পাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভ্যালুর উপর। আপনারা চাইলে খুব সহজেই এই পাই কয়েন উপার্জন করতে পারেন শুধুমাত্র একটি অ্যাপ এর সাহায্যে। একটি আপনাকে ক্লাউডভিত্তিক পাই কয়েন মাইনিং করার সুযোগ দিয়ে থাকে। কয়েক বছর আগে শুরু হলেও বর্তমানে এখনো এমাইলিং পদ্ধতিটি চালু রয়েছে তাহলে চলুন দেখে আসা যাক ওই উক্ত অ্যাপটিতে কিভাবে আপনি পায় কয়েন উপার্জন করতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করবো।





পাই অ্যাপটিতে যা রয়েছে: ( Contains of the Pi app)



প্রথমত রেজিস্ট্রেশন করার পর আপনি একের ভিতরের প্রথম পেজে বিভিন্ন ধরনের আপডেট সংক্রান্ত তথ্য গুলি দেখতে পাবে এর ঠিক ডান পাশে মাইনিং নামক একটি গোলাকার বাটন রয়েছে। প্রতি 24 ঘন্টা পরপর আপনাকে এই গোলাকার বাটন টি তে চাপ দিতে হবে এর ফলে আপনার মাইনিং একটিভ থাকবে। এরপর একেবারে উপরের দিকে চ্যাট নামক একটি অপশন পাবেন সেখান থেকে আপনি পাই এর গ্লোবাল কমিউনিটি দের সাথে নির্দিষ্ট কয়েকটি ভাষায় বার্তা আদান-প্রদান করতে পারবেন এর ঠিক নিচের দিকে রয়েছে একটি শেলড বাটন এর মত যেটা থেকে আপনি জানতে পারবেন আপনার রেফার এর মাধ্যমে যতজন পায়পয়েন্ট মাইনিং করছে তাদের একটি সিকিউরিটি সার্কেল আপনার এখানে আপডেট হবে। এর নিচের অপশনটিতে দেখতে পাবেন আপনার রেফারে যতজন পাই মাইনিং করছে তাদের মধ্যে নির্দিষ্ট মুহূর্তে কতজন একটিভ রয়েছে তাদের সংখ্যাটি আপনার এখানে দেখাবে।




অ্যাপটিতে আরো যে সব ফিচার রয়েছে ( More features)



অ্যাপ্লিকেশনটির হোমপেজ থেকে বাম পাশের থ্রি ডট মেনুবারে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে সবার প্রথমে যে অপশন টা রয়েছে সেটি হচ্ছে পাই ব্রাউজার।




পাই ব্রাউজার (Pi browser)


এটি একটি ইন্টারনেট ব্রাউজার তবে একে অন্যের সাথে ব্রাউজার থেকে কিছুটা আলাদা। এই ব্রাউজারের মাধ্যমে আপনি কিপ্ত কারেন্সি জগতের সকল আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন। এটি অনেক ইউজার ফ্রেন্ডলি একটি ব্রাউজার। এছাড়াও ব্রাউজারটির মাধ্যমে পাই সক্রান্ত সকল ধরনের আপডেট আপনি মুহূর্তেই পেয়ে যাবেন। পাই ব্রাউজার অপশনটিতে ক্লিক করলেই সহজেই আপনি অ্যাপ্লিকেশনটি পাবেন।



পাই ইউটিলিটিস (Pi utilities)


এই অপশনটিতে ক্লিক করলে আপনি আরো তিনটি অপশন পাবেন সেগুলো যথাক্রমে Chat, Brainstorm, FeverIQ. আপনার যদি পাই সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকে তাহলে এই তিনটি অপশন ব্যবহার করার মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন অর্থাৎ আপনার পাই সংক্রান্ত যেকোনো প্রশ্নের জবাব এখানে রয়েছে। চাইলেই আপনি তা পেতে পারেন।



পাই উপার্জন (Earn pi)



এখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার রেফার কিত কতজন বর্তমানে একটিভ রয়েছে এবং তাদের সংখ্যা কত এছাড়াও আপনার কত স্পিডে পাই উপার্জন হচ্ছে সেটার একটি নির্দিষ্ট হিসাব-নিকাশ এইখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন এছাড়াও আপনার সার্কেলে যে সকল মেম্বার পাই উপার্জন করছে তারা যদি একটিভ না থাকে আপনি তাদের পিং করার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে পারবেন যে তাদের পাই উপার্জন বন্ধ রয়েছে ফলে তারা আপনার নোটিফিকেশন টি পেয়ে যাবে আপনার পাঠানো একটি নোটিফিকেশন এর মাধ্যমে তারা বুঝতে পারবে যে তাদের পাই উপার্জন এই মুহূর্তে বন্ধ রয়েছে।




আর্নিং টিম (Earning team)


আপনার টিমে কতজন আর্নিং করছে তাদের একটি লিস্ট নাম সহকারে এখানে দেখাবে এছাড়াও এখানে আপনি পিং করার অপশনটি ও পেয়ে যাবে।



নড (Node)


এটির সাহায্যে আপনি আপনার পাi কে কম্পিউটারের সাথে সংযুক্ত রাখতে পারবেন এর ফলে আপনি নির্দিষ্ট সময়ের জন্য পাই উপার্জন করতে পারবেন একটি নির্দিষ্ট হারে। এটির জন্য আপনার কম্পিউটারে পাই node নামের এপ্লিকেশনটি ব্যবহার করতে হবে।



হোয়াইট পেপার (White paper)


হোয়াইট পেপার মূলত ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন এর একটি বৃত্তান্ত। এটির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি রেকর্ড ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে ম্যানেজ করা হয়। যার ফলে ক্রিপ্টোকারেন্সি গুলো একটি সঠিক নিয়মে পর্যায়ক্রমে আবর্তিত হয়। 



কোর টীম (Core team)


কোরটেম এর মাধ্যমে আপনি পাই কারেন্সি এর প্রতিষ্ঠাতা সম্পর্কে জানতে পারবেন এখানে আপনি হেড অফ টেকনোলজি এবং হেড অফ প্রডাক্ট এর পরিচয় পাবেন। এ দুজনই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড হয়েছেন।



এছাড়াও আপনি এখানে আরো কিছু অপশন পাবেন যেমন চ্যাট প্রোফাইল, রুলস ইত্যাদি এগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তাই আপনার যদি ভাই ক্রিপ্টোকারেন্সি আগ্রহ থেকে থাকে তাহলে এখনি অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন।