সময় কাটানোর জন্য গেম একটি খুবই জনপ্রিয় মাধ্যম। এখন স্মার্টফোনে অনেক সুন্দর সুন্দর গেম রয়েছে যেগুলো খুব সহজেই খেলা যায়। তবে কিছু গেম রয়েছে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন যেগুলো বিভিন্ন লো কনফিগারেশনের ফোনে ঠিক মত চলে না। তেমনি একটি গেম হচ্ছে পাবজি মোবাইল। গেমটি বর্তমানে খুবই জনপ্রিয়। ছোট থেকে বড় প্রায় সবাই এখন গেমটি খেলে থাকে। তবে সবারই ভাল কোন ডিভাইসে গেমটি খেলা হয়ে ওঠে না এই জন্য অনেকে বিভিন্ন লো কনফিগারেশনের ফোনে এই গেমটি খেলে থাকে তবে এজন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয় যেমন অনেক সময় গেম হ্যাং হয়ে যায়। এছাড়াও গ্রাফিক্স কোয়ালিটি অনেক নিম্নমানের হয়ে থাকে এমনকি এফএফসিএস অনেক সময় ড্রপ হয়ে থাকে। আর এই সমস্যাগুলো বেশিরভাগ নিম্নমানের মোবাইল ডিভাইস গুলোতে হয়ে থাকে। আর এই সমস্যা সমাধানের জন্য একটি অসাধারন এপস রয়েছে যেটির মাধ্যমে এই সমস্যাগুলো খুব সহজেই দূর করা যায়। এটির মাধ্যমে লো কনফিগারেশনের ফোনেও অনেক সুন্দর ভাবে পাবজি মোবাইল গেমটি খেলা যায়।

তাই চলো অ্যাপ্লিকেশন টা নিয়ে আজকে রিভিউ করা যাক।




অ্যাপ্লিকেশনটির নাম:  ( App name)


Gfx tool for pubg- game launcher and optimizer অ্যাপ্লিকেশনটির নাম শুনে বুঝা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কিসের জন্য তৈরি করা। জি হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটি দ্বারা অনেক লো কনফিগারেশন মোবাইল ফোনে পাবজি মোবাইল স্মুথ ভাবে খেলা যায়। এখন পর্যন্ত এই অ্যাপসটি 10 মিলিয়ন বারেরও বেশি ইন্সটল করা হয়েছে। 1 মিলিয়ন রিভিউ নিয়ে প্লে স্টোরে 4.5 রেটিং নিয়ে অনেক ভাল অবস্থানে রয়েছে এই অ্যাপ্লিকেশনটি। 




যেসকল ফিচারস রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে: ( Featutes of the Gfx tool for pubg mobile app)



অ্যাপ্লিকেশনটি চালু করার পর প্রথমেই আপনাকে বাছাই করে নিতে হবে আপনি কোন ভার্সনের পাবজি মোবাইল খেলতে চাচ্ছেন বা আপনার ফোনে কোন ভার্সনের পাবজি মোবাইল ইন্সটল করা আছে। পাবজি মোবাইলের অনেকগুলো ভার্সন রয়েছে যেমন: গ্লোবাল ভার্সন, চায়না, কোরিয়ান, ভিয়েতনাম, তাইওয়ান এবং লাইট ভার্সন।




যেহেতু সকালেই গ্লোবাল ভার্সন এর পাবজি খেলে তাকে তাই আমরা এই ভাষণে যে সকল ফিচার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তবে সকল ভার্সনের ফিচারস গুলো একই থাকে।



রেজুলেশন: ( Resolution)


এখান থেকে আপনি আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী অপশন বাছাই করে নিবেন। তবে খেয়াল রাখবেন আপনার মোবাইলে যে রেজুলেশন আছে সেটির বেশি এখানে বাছাই করা যাবেনা


গ্রাফিক্স: ( Graphics


গ্রাফিক্স এ পাঁচটি অপশন রয়েছে। যথাক্রমে smooth, balanced, HD, HDR, ultra


এগুলা থেকে আমি বলব আপনি smooth অপশন টি বাছাই করুন কারণ এতে আপনার গেমপ্লে ভালো হবে।



 এফপিএস: ( Fps)


এখানেও পাঁচটি অপশন রয়েছে যথাক্রমে: default 30FPS 40 FPS 60 FPS 90 FPS আপনার ফোনে যদি 90 FPS সাপোর্ট করে তবে এই অপশনটি বাছাই করুন আর না হলে 60 FPS।



আন্টি এলাসিং: ( Anti aliasing)


এটি 4x করে দিলে ভালোভাবে গেম প্লে করতে পারবেন।



স্টাইল: ( ‍Style)


এখানেও পাঁচটি অপশন রয়েছে যথাক্রমে:


Classic colourful realistic soft movie এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাই বাছাই করতে পারেন।




এছাড়াও আরো অনেকগুলো ফিচারস রয়েছে যেমন: (More features)


Rendering quality, shadows, texture quality, GPU optimization, sound quality সহ আরো অনেক কিছু। এসব কিছু আপনার ডিভাইস অনুসারে সেট করে নিতে পারেন।



সেভ কন্ট্রোলস: ( Save control)


সবগুলো অপশন বাছাই করার পর সেভ কন্ট্রোলস নামে একটি অপশন পাবেন সেটি এনাবেল করে দিন। ফলে আপনার বাছাই করা সবগুলো অপশন সেভ হয়ে যাবে। পরবর্তীতে এক্সেপ্ট বাটনে ক্লিক করলেই গেম রান করার অপশন পেয়ে যাবেন।



আজ এই পর্যন্তই তাই আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ।