দিন দিন আমাদের সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা ও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে এই করোনা মহামারীতে গত দেড় বছরে অনলাইনে শিক্ষার যে কার্যক্রম তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর এই পদ্ধতিটিকে সহজ করার জন্য বিভিন্ন প্লাটফর্ম তৈরি হয়েছে যারা শিক্ষার্থীদের কে নানাভাবে শিক্ষা গ্রহণ করার সুযোগ দিচ্ছে ঘরে বসেই। ফলে শিক্ষকরা নিজের ঘরে বসে শিক্ষার্থীদের কে পড়াতে পারছে। আর এর জন্য শিক্ষার্থীদের কেউ বাড়ির বাইরে বের হতে হচ্ছে না। এরকম একটি প্লাটফর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটি শুধুমাত্র ভারতবর্ষে নয় বরং গোটা বিশ্বে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে যাচ্ছে অনলাইনে। এরকম একটি এপ্লিকেশন নিয়ে আজকে আমাদের আলোচনা।
অ্যাপ্লিকেশান টির নাম: ( App name)
Khan academy নামক এই অ্যাপ্লিকেশনটি আপনি ফ্রিতে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখন পর্যন্ত 10 মিলিয়ন বারের বেশি ইন্সটল করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। 4.5 রেটিং নিয়ে অ্যাপ্লিকেশনটি অনেক ভালো অবস্থানে রয়েছে। অসংখ্য পজেটিভ রিভিউ আপনাকে এই অ্যাপ্লিকেশনটি একবার হলেও ব্যবহার করতে বাধ্য করবে। এখন আমরা আলোচনা করব এই অ্যাপসটি থেকে কি কি শিখতে পারবে শিক্ষার্থীরা। আর কি সব ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে সেসব সম্পর্কে জানব।
যে সকল সুবিধা বা ফিচারস রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the Khan academy app)
এপ্লিকেশনটি ইন্সটল করে চালু করার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া আরো যে সকল সুবিধা থাকছে:
জয়েন ক্লাস: ( Join class)
এখান থেকে চাইলে আপনি ক্লাসের জয়েন করতে পারবেন এর জন্য আপনার ইস্কুল টিচার এর ইমেইল ক্লাস কোড প্রবেশ করাতে হবে।
অধিক ভাষার সুবিধা ( Multi-Languages)
প্রায় তিন ধরনের ভাষার মাধ্যমে আপনি এখানের ক্লাসগুলো করতে পারবেন। তবে সবগুলো ভাষায় ইংরেজিতে। ভাষাগুলো যথাক্রমে আমেরিকান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ, এবং কানাডিয়ান ইংলিশ।
বাচ্ছাদের জন্য বিশেষ ক্লাসের সুবিধা: ( Khan academy kids)
শিশুদের জন্য আলাদা ভাবে তৈরি করা তাদের খান একাডেমির কিডস নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। জেটি থেকে খুব সহজে ছোট ছোট বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেওয়া যাবে।
যে সকল বিষয়গুলো এখানে শেখানো হয়: ( The subjects that are taught here)
তারা নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিস্তারিত শিখিয়ে থাকে। যেমন গণিত বিজ্ঞান, অর্থনীতি, মানবিক শাখা কমপিউটিং টেস্ট পেপারস এবং লাইফ স্কিল এ বিষয়গুলোর উপর তাদের বিস্তারিত কোর্স রয়েছে। আপনি চাইলে খুব সহজেই এখান থেকে গ্লাসগুলো করতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও তাদের কিছু প্রেমিয়াম মেম্বেরশিপ রয়েছে আপনি যদি অতিরিক্ত কোনো সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম মেম্বারশিপ ক্রয় করতে হবে।
যে সকল ক্লাসের লেকচার সমূহ রয়েছে: ( Classes that include lectures)
ওদের প্রায় সকল ক্লাসের জন্যই কোর্সগুলো রয়েছে। প্রথম ক্লাস থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত প্রায় প্রত্যেকটি ক্লাসের সম্পূর্ণ ভিডিও রয়েছে যাতে তারা খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ক্লাস সাজিয়েছে যাতে শিক্ষার্থীদের বুঝতে কোন অসুবিধা না হয়। প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ঃ খুব সুবিন্যাস্ত ভাবে সাজিয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা। যেখান থেকে শিক্ষার্থীরা তাদের আইকিউ সহ মেধা যাচাই করে নিতে পারেন খুব সহজেই। প্রত্যেকটি লেকচারের সাথে থাকছে পয়েন্ট সিস্টেম। অর্থাৎ কুইজ খেলে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার একটি সুন্দর নিয়ম রয়েছে এখানে। তাই শিক্ষার্থীদের কাছে এই অ্যাপ্লিকেশনটি এখন খুবই জনপ্রিয়। এবং তিন দিন এর জনপ্রিয়তা আরো বেড়েই চলেছে।

0 Comments